ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আমবয়ানে শুরু

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১২:১১ পিএম

লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনি, জিকির ও তাবলীগের দেশি-বিদেশী বয়োজ্যেষ্ঠদের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।

তাবলীগের লাখো লাখো মুসল্লির সাথে অর্ধ-শতাধিক দেশের পাঁচ হাজারের বেশি বিদেশী মুসল্লি রয়েছেন ইজতেমা ময়দানে।

শনিবার (২১ জানুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা ইয়াকুব আলী। আসরের নামাজের পর যৌতুকবিহীন ও নগদ দেনমোহর পরিশোধপূর্বক গণবিয়ে অনুষ্ঠিত হবে ইজতেমার মূল বয়ান মঞ্চে। বিয়ে পড়াবেন মাওলানা সাদ এর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ।

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন: তুরাগ তীরে এক রাতেই তিন মুসল্লির মৃত্যু

লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা যেন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীর পরিবেশ।

রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা সাদ কান্দলভি অনুসারীদের ইজতেমার এই পর্ব শেষ হবে।


একাত্তর/এসজে

আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পাকিস্তানি মওলানা খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের দ্বিতীয় দিনের ইবাদত শুরু করেছেন মুসল্লিরা। 
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দুই ধাপে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নাজাম অনুষ্ঠিত হয়েছে। 
টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির অংশগ্রহণে মুখর টঙ্গীর তুরাগ পাড়। শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর