সারাহ ইসলামকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫ এএম

মরণোত্তর কিডনি ও কর্নিয়া দান করে অনন্য নজির স্থাপন করায় সারাহ ইসলাম ঐশ্বর্যকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দাবি উঠেছে জাতীয় সংসদে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ দাবি তুলেন। 

গত ১৮ জানুয়ারি রাতে দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি প্রতিস্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, কিডনি দান করে গেছেন ২০ বছর বয়সী কিশোরী সারাহ। এর মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। 

তিনি কর্নিয়াও দান করে গেছেন। তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি, সারাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত। সারাহকে সম্মান জানালে অনেকে মরদেহ দিতে এগিয়ে আসবেন বলে জানান আওয়ামী লীগের এই সংসদ সদস্য। 

তিনি এ সময় মানব অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন করে কঠোর নজরদারির মাধ্যমে স্বেচ্ছায় অঙ্গ দানের সুযোগ তৈরি করার পরামর্শ দিয়ে বলেন, ইসলাম বা বিদ্যমান আইনে অঙ্গ দানে কোনো বাধা নেই। তবে এখন শুধু নিকটাত্মীয়রা এটি দিতে পারেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান হানিফ।


একাত্তর/এআর

আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর