সিরিয়ায় ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৫ পিএম

ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য বিমান বাহিনীর মাধ্যমে সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে এসব সামগ্রী পাঠানো হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ত্রাণ সহায়তার জন্য বড় তাঁবু, ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হবে। এ মিশনের নেতৃত্ব দেবেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সি-১৩০জে পরিবহন বিমানটি বাংলাদেশ থেকে ১০ ফেব্রুয়ারি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখানে ত্রাণ পৌঁছানোর পর পুনরায় দেশে ফিরে আসবে।

আরও পড়ুন: বড় ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা, ব্যাপক ধ্বংসজ্ঞের আশঙ্কা

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়। অসংখ্য মানুষ নিহত হওয়ার পাশাপাশি অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে ওই স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।


একাত্তর/এসজে

ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর