বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে দক্ষিণ কোরিয়া

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫২ পিএম

আগামী ৫০ বছর বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে থাকবে দক্ষিণ কোরিয়া। আরো বাড়ানো হবে বাংলাদেশে থেকে প্রবাসী কর্মী নেয়া। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জ্যাং সুং মিন।

তিনদিনের সফরে এসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে। 

সুং মিন বলেন, দেশের সম্পর্ক দৃঢ় করার জন্য রাজনৈতিক পর্যায়ে আরও যোগাযোগ বাড়াতে হবে। আমাদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। আমরা কী চিন্তা করছি সেটা একে অপরকে জানাতে হবে। এটি আমার প্রেসিডেন্টের দর্শন। এজন্য তিনি আমাকে বাংলাদেশ পাঠিয়েছেন।

সফরকে সম্পর্কের নতুন সূচনা হিসেবে অভিহিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিষয় কূটনৈতিক পর্যায়ে আমরা আলোচনা করবো। আমাদের বিবেচনা, সামনের বছর নির্বাচনের পরে তিনি আসলে (দক্ষিণ সফরে গেলে) বিষয়টি আরও ভালো হবে।

প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার অগ্রগতি অনেক বেশি জানিয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রে আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে পারি। এখাতে দক্ষ জনশক্তি তৈরিতে দুই দেশে কাজ করতে পারে বলেও জানান দক্ষিণ কোরিয়ার দূত।


একাত্তর/এআর

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন...
দক্ষিণ কোরিয়া রোহিঙ্গাদের নতুন করে চাল সহায়তা দিয়েছে। বাংলাদেশ ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ সহায়তাকে স্বাগত জানিয়েছে। 
লিবিয়ার উন্নয়নে সহায়তায় আরও পেশাদার ও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলেমান।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর