কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি

জনগণের সাথে সুসম্পর্ক রেখে নেতাদের কাজ করার আহবান

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫১ পিএম

জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ইটনায় ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে’ জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

এসময় তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সতর্ক করে বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কেউ আর টিকে থাকতে পারে না। 

তিনি আরও বলেন, জনগণের সাথে সুসম্পর্ক রেখেই তিনি সারাজীবন কাজ করেছেন। কখনও জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলাম না। জনগণ ভালোবেসেছে বলেই তাকে সাতবার এমপি বানিয়েছেন।

বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, ব্যক্তি স্বার্থে নয়, হাওর এলাকার সার্বিক উন্নয়নে তিনি সারা জীবন কাজ করেছেন। 

হাওরসহ সারাদেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ৭০’র নির্বাচনে জনসভা করার সময় পাঁচশত মানুষ উপস্থিত থাকলে বড়জোর চার-পাঁচজনের পায়ে জুতা ছিল। আজকে এখানে উপস্থিত দুই-চারজনের পায়ে জুতা নেই- এমন খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়নের জোয়ার বইছে। তবে করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে কিছুটা সমস্যা হচ্ছে, তাই তিনি সবাইকে মিতব্যয়ী হওয়ার আহবান জানান। 

আবদুল হামিদ বলেন, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে।

মতবিনিমিয় সভায় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির জ্যৈষ্ঠ সন্তান রেজওয়ান আহম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের ফোন: ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রস্তাব

এর আগে, রাষ্ট্রপ্রধান মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। তিনি শুক্রবার মিঠামইন ক্যান্টনমেন্ট ও আরও কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। শুক্রবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


একাত্তর/জো

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর