সকাল ৯টায় অফিসে ঢুকে ৪০ মিনিট থাকা বাধ্যতামূলক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০০ পিএম

মাঠ পর্যায়ের সরকারি চাকরিজীবীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। 

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত জরুরি পরিস্থিতি ব্যতিরেখে অফিস কক্ষে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ খেকে মাঠ পর্যায়ের দপ্তরসমূহের কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সাম্প্রতি যথা সময়ে অফিস কক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও কমে যায়।

এমতাবস্থায় সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা জনস্বার্থে আবশ্যিকভাবে সকাল ৯টায় অফিসে এসে অত্যাবশ্যকীয়ভাবে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


একাত্তর/এআর

সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাবেন—মর্মে দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ জারি করা হয়েছে।রোববার (১০ এপ্রিল) অর্থ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর