টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম

সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাবেন—মর্মে দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 

বৃহস্পতিবার (৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের করা রিভিউ আবেদন খারিজ করে এ সিদ্ধান্ত দেন আদালত।

প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে আগে সুবিধা পাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উচ্চতর গ্রেড পাওয়ার পথ সুগম হলো।

আদালত সূত্রে জানা যায়, নতুন পে-স্কেলে উচ্চতর গ্রেড দেওয়া নিয়ে অর্থ মন্ত্রণালয় একটি রিভিউ আবেদন দাখিল করেছিলো। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ আজ সেই আবেদনটি খারিজ করে দেন। এর ফলে আগের দেওয়া রায়টিই চূড়ান্ত হিসেবে কার্যকর থাকবে।

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল যে, যারা পূর্ববর্তী বিধি অনুযায়ী টাইম স্কেল বা সিলেকশন গ্রেড ভোগ করেছেন, তারাও নতুন বেতন কাঠামো বা পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন। এর আগে উচ্চ আদালত এই সুবিধা বহাল রেখে রায় দিয়েছিলেন। তবে অর্থ মন্ত্রণালয় সেই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে। আজ আপিল বিভাগ তা নিষ্পত্তি করে চাকরিজীবীদের পক্ষেই রায় বহাল রাখলেন।

একাত্তর/এসি
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর পরবর্তীতে স্ত্রী দাবি করা মাত্রই তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। ফলে দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে আর বিয়েবিচ্ছেদ কিংবা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর