ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, বিকেলে দূতাবাস উদ্বোধন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩২ এএম

৪৫ বছর বন্ধ থাকার পর ঢাকায় আবারও খুলছে আর্জেন্টিনার দূতাবাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বনানীতে দেশটির দূতাবাস উদ্বোধন করা হবে। এ উপলক্ষে একটি প্রতিনিধি দল নিয়ে সকালে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। তার তিন দিনের এই সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হবে বলে জানা গেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আটটায় ক্যাফিয়েরো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মিশন উদ্বোধন করার পর এই দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সফরের দ্বিতয়ি দিন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। ওইদিন বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব–১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন।

এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠকে থাকবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

এক মার্চ ঢাকা ছেড়ে নয়াদিল্লি যাবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।


একাত্তর/এসি

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য অ্যাম্বাসেডর’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী নেপালি চিকিৎসকদের নিয়ে আয়োজিত এই...
উপদেষ্টা পরিষদের বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়ে ১১টি দূতাবাস তাদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন। কক্সবাজারে যখন রোহিঙ্গাদের নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন চলছে, তখনই এমন বিবৃতি এলো মিশনগুলোর...
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে ঢাকাস্থ‌ যুক্তরাজ্যের দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।‌ 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর