সম্পর্ক সুদৃঢ় করতে নেপালি চিকিৎসকরা ভূমিকা রাখবে: রাষ্ট্রদূত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য অ্যাম্বাসেডর’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী নেপালি চিকিৎসকদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিলো একটি শক্তিশালী অ্যালামনাই প্ল্যাটফর্ম গঠন করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। স্বাগত বক্তব্যে তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে শিক্ষা গ্রহণকারী নেপালি চিকিৎসকরা দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এই মিলনমেলায় মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে ২০২৫ সালের গ্র্যাজুয়েটসহ প্রায় ৮০ জন নেপালি চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠানে তারা বাংলাদেশে কাটানো তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং প্রস্তাবিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন নিয়ে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

একাত্তর/আরএ
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর