হজযাত্রীদের বিমানভাড়া যৌক্তিকভাবে কমানোর নির্দেশ

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০২:৫৯ পিএম

হজযাত্রীদের বিমানভাড়া যৌক্তিকভাবে কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর প্রত্যেক হজযাত্রীর জন্য বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়। বেশি ভাড়া নির্ধারণ করায় এনিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে হজ প্যাকেজ সংশোধন করতে ধর্ম মন্ত্রণালয় ও হজ সংশ্লিষ্টদের দুই দফায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এমনকি গত ১২ মার্চ হজের খরচ কমাতে হাইকোর্টে রিট করা হয়।

এরপর গত ১৫ মার্চ হজ প্যাকেজের খরচ কমানোর জন্য সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে দেড় লাখ টাকা করার সুপারিশ করা হয়।

এদিকে পবিত্র হজ পালনে নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে চারবার বাড়ানো হলো চলতি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।


একাত্তর/এআর

চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৯০টি ফ্লাইটে মোট ৩৬,১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার সামগ্রী ইতিমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। 
সৌদি আরবের মক্কা-মদিনায় এ বছর নিরাপদে পবিত্র হজ পালনের পরেও সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন বাংলাদেশি হজযাত্রীরা।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর