বাংলাদেশ-ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি সই

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৫:০০ পিএম

ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচল নিয়ে বাংলাদেশ ও ভুটানের মধ্যে যুগান্তকারী একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করবে।

বুধবার (২২ মার্চ) ভুটানের রাজধানী থিম্পুতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের বাণিজ্যমন্ত্রী কর্মা দরজি এই চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তিকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তির বিষয়টি কেবিনেট বৈঠকে চূড়ান্ত হয়। ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো।

বাণিজ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ চুক্তির ফলে ভুটান আমদানি-রপ্তানির প্রয়োজনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে। ভুটানেও আমাদের রপ্তানি বাড়বে।


একাত্তর/এআর

মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া।
দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এবং টিআইবির মধ্যে পাঁচ বছর মেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি সই হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর