ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুধু অনলাইনে

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৩:৩২ পিএম

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট শুধুমাত্র অনলাইন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) জানানো হয়, আগামী ১৭ থেকে ৩০ এপ্রিল এই টিকিট ক্রয় করা যাবে।

টিকেট ক্রয়ের জন্য রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যে কোন মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয় পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

আগামী ১ এপ্রিল শনিবার থেকে যাত্রার ১০ (দশ) দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রয় করা হবে।

এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকেট আগামী ৭ এপ্রিল থেকে ইস্যু করা হবে।

আরও পড়ুন: ঈদের ছয়দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট শতভাগ অনলাইনে বিক্রয় করার সিদ্ধান্ত হয়েছে।


একাত্তর/এআর

বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ সরকারের সাথে ঋণচুক্তি সই করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর