দেশে ভ্যাকসিন প্ল্যান্ট তৈরিতে সহায়তা করবে ডব্লিউএইচও

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১০:৫৮ পিএম

বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়ার আশ্বাসের সাথে সাথে দেশীয় ব্যবস্থাপনায় ভ্যাকসিন প্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ড. তেদ্রোস গেব্রিয়েসাস।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদরদপ্তরে ড. তেদ্রোস গেব্রিয়েসাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে এ আশ্বাস দেন ড. গেব্রিয়েসাস। 

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে ভালো স্বাস্থ্যসেবা পেতে স্বাস্থ্যকর্মীদের কর্ম পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ, চাকরির নিরাপত্তা ও ভাতাসহ ইত্যাদি সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়া ও ভ্যাকসিন প্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন ডা. গেব্রিয়েসাস। 

বৈঠক শেষে ডব্লিউএইচওর মহাপরিচালককে বাংলাদেশ সফরের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে সম্মতি দিয়েছেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: আল-আকসা মসজিদে ইসরাইলি হামলায় বাংলাদেশের নিন্দা

বৈঠকে বাংলাদেশের সফলভাবে কোভিড নিয়ন্ত্রণ, ভ্যাকসিন কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন ড. তেদ্রোস গেব্রিয়েসাস। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর উপস্থিত ছিলেন।


একাত্তর/জো

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। 
৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি উদযাপন করছে বাংলাদেশও। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে: কাজ করি একসাথে’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন অটিজম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন অটিজম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর