নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে শোভাযাত্রা নিয়ে নতুন নির্দেশনা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১১:০২ পিএম

বাংলা নববর্ষে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালী (শোভাযাত্রা) করার সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের নতুন এ নির্দেশনা জারি করেছে। 

পৃথক নির্দেশনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। মাদ্রাসাগুলোতে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে।

পহেলা বৈশাখের আগেরদিন বিকেলে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এমন নির্দেশনা এলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রুপক রায় স্বাক্ষরিত এসব নির্দেশনা সম্বলিত এক আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে বাংলা নববর্ষ উদযাপনে এসব কর্মসূচির আয়োজন করতে বলা হয়।

গত ১১ এপ্রিল অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালীর আয়োজন ও মঙ্গল শোভাযাত্রার নির্দেশ দেয়া হয়েছিল।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করার প্রশ্নে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শোভাযাত্রার পরিবর্তে এখন জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ পালনের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন স্বাক্ষরিত নতুন নির্দেশনায় বলা হয়, মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। আদেশটি সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সব মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: এক মাস পিছিয়ে যাচ্ছে এইচএসসি পরীক্ষা

গত ২০ মার্চ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেও পহেলা বৈশাখ উদযাপন ও র‍্যালী করার সিদ্ধান্ত হয়েছিল। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গত ২৮ মার্চ সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়।


একাত্তর/জো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
নতুন সূর্যের আবাহনে বাঙালির হৃদয়ে আজ বেজে উঠেছে নতুনের জয়গান। পুরনো বছরের সব গ্লানি আর জীর্ণতাকে পেছনে ফেলে আনন্দ-উৎসবে মেতেছে সারাদেশ। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম—সবখানেই বৈশাখী মেলা,...
ঋতুচক্রের অনিবার্য আবর্তনে জীর্ণ-পুরাতনকে বিদায় জানিয়ে মহাকালের গভীর গর্ভে বিলীন হতে চলেছে আরেকটি বাংলা বছর।
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রধান সামাজিক উৎসব এবার আর সম্মিলিত ‘বৈসাবি’ নামে নয়, বরং প্রতিটি সম্প্রদায় তাদের নিজস্ব নামে উদযাপন করবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর