আরও দুদিন দাবদাহের পর বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১০:৫৩ এএম

সারাদেশে আরও দুদিন দাবদাহের পর বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে একজন আবহাওয়াবিদ জানিয়েছেন। 

আবহাওয়া অফিসের খবর, বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্রবার থেকে বিভিন্নস্থানে বৃষ্টি হতে পারে।  

টানা ১৫ দিন দেশের ওপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। সোমবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।  

এবার আবহাওয়ার ধরন ছিল ভিন্ন। তাই সারা দেশেই তীব্র ও মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। তীব্র দাবদাহে প্রাণহানিরও খবর পাওয়া গেছে। 

আবহাওয়াবিদ বজলুর বজলুর রশিদ জানিয়েছেন, শুক্র অথবা শনিবার থেকে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। তবে গতকালের মতো আজও সিলেটে অল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

টানা তাপপ্রবাহে কোথাও মেঘ বা বৃষ্টির দেখা মিলছে না। অবশেষে গতকাল সিলেটে বহুল প্রতীক্ষিত বৃষ্টির কথা জানায় আবহাওয়া অধিদফতর। তাদের পূর্বাভাস মতে, বৃষ্টির শুরু হলে এর প্রভাবে কিছুটা হলেও টানা দাবদাহ কমতে পারে। 

তবে ২৩ এপ্রিল থেকে সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ হাওড় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

গত ৩০ বছরে দেশের তাপমাত্রা বেড়েছে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে এতে সকালের দিকে বিভিন্ন অঞ্চলে কুয়াশার মত অবস্থার সৃষ্টি হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের আবহাওয়ার এমন বিরূপ প্রভাব পড়ছে বলেও জানায় আবহাওয়া অফিস।

একাত্তর/আরবি 


ঈদের দিন ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সিলেটসহ ঢাকার পূর্বাঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
দেশে আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঈদুল আজহার দিন সোমবার সারাদেশে আবাহওয়া নিয়ে তিনটি ভিন্ন অবস্থার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। ঈদের জামাত মাঠে হবে না মসজিদে, কোরবানি কোথায় করা সম্ভব হবে এর সব কিছুই নির্ভর করবে বৃষ্টির ওপর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর