টোকিও থেকে ওয়াশিংটনের পথে প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০২:০৪ পিএম

চার দিনের দ্বিপাক্ষিক সফর শেষে জাপান থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার বাংলাদেশ সময় ১২টা ৫৫ মিনিটে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি।

বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওয়াশিংটন সফরের সময় তিনি বিশ্বব্যাংক সদরদপ্তরে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক-বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।

এসময় তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদল ও কোম্পানির ব্যবস্থাপকদের সঙ্গেও বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সম্মানে ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশীদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। 

যুক্তরাষ্ট্র সফরের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন লন্ডনে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে বাকিংহাম প্যালেসে নতুন রাজা ও রানির রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 

আরও পড়ুন: বাংলাদেশকে ১২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

এর আগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ এপ্রিল টোকিও সফরে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। 

তিন দেশে ১৫ দিনের সফর শেষে ৯ মে দেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার। 

একাত্তর/আরবি 


দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে আজ টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) সই করেছে।
বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় ওয়াশিংটনের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। তিনি বলেছে, দুই পক্ষের সম্মতিতে...
বিকেলে টোকিও’র সোকা বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর