আরও শতাধিক হাসপাতালে চালু হচ্ছে বৈকালিক সেবা

আপডেট : ০২ মে ২০২৩, ০৫:০০ পিএম

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন আগামী সপ্তাহেই আরও শতাধিক হাসপাতালে বৈকালিক সেবা চালু হতে যাচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বৈকালিক ক্লিনিক্যাল প্র্যাকটিসের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী সপ্তাহ থেকে আরও শতাধিক প্রতিষ্ঠানে বৈকালিক সেবা চালু হয়ে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে নিয়োজিত ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের নিয়মতান্ত্রিকভাবে প্রশিক্ষণ দেওয়া হতো না। বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও সারাদেশে মাঠপর্যায়ে বিভিন্ন পরিচালকসহ প্রায় ৭০০ কর্মকর্তা রয়েছেন। তাদের নিয়ে প্রতিবছর কনফারেন্সের আয়োজন করা হবে। সেই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চলতি মাসের ১১ তারিখে বাংলাদেশের ইউনিভার্সিটি হেলথ কনফারেন্স নামে একটি ইউনিভার্সাল হেলথ কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য খাতের দেশি-বিদেশি অনেক গুণীজন এ কনফারেন্সে অংশ নেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা ‌ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব,‌ স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকরা।


একাত্তর/এআর

ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
সরকারের বারো আনা বা বডড়ো সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর