ব্রিটেনের রাজা-রানিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ০৭ মে ২০২৩, ১০:৩১ এএম

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার আলাদা বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাজা চার্লস ও রানি ক্যামিলাকে অভিনন্দন জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। খবর: বাসস। 

বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মহামান্য রাজা তৃতীয় চার্লস এবং মহামহিম রাণী ক্যামিলার অভিষেক উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

তিনি বলেন, ‘আমি মহামান্য রাজার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে, আমাদের দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার অপেক্ষায় আছি।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশে ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি রাজা তৃতীয় চার্লস এবং রাণী ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি মহামান্য আপনার এবং মহামহিম রানি ক্যামিলার ঐতিহাসিক গৌরবময় অভিষেকের উপলক্ষে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রী গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লসকে তার আন্তরিক সমর্থনের কথা জানান। 

আরও পড়ুন: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা বলেন, তিনি আত্মবিশ্বাসী যে রাজা তৃতীয় চার্লসের দূরদর্শী ও বিচক্ষণ রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধিতে অব্যাহতভাবে সতত-বিকাশমান ভবিষ্যৎ উপভোগ করবে। 

তিনি বলেন, আগামী দিনে দুই কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কাজ করা তার জন্য সম্মানের হবে। তিনি রাজা ও রাণীর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


একাত্তর/এসজে

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর