কৃষক ন্যায্যমূল্য না পেলে ধান সংগ্রহ বাড়বে: খাদ্যমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২৩, ০৬:০৯ পিএম

কৃষক ধানের সঠিক মূল্য না পেলে প্রাথমিক লক্ষ্যমাত্রার থেকে সরকার বেশি সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ‘আমরা যেনো চার লাখ টন নয় বরং তার চেয়ে বেশি ধান যেন কিনতে পারি। কৃষক যদি ধানের দাম সঠিকভাবে না পায় তাহলে প্রয়োজনে সরকার সাত থেকে আট লাখ টন ধান কিনবে।” 

সচিবালয়ে নিজ দফতরে রোববার চলতি মৌসুমে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

সরকার চলতি বছর চার লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ধান কেনা কেনা হবে ৩০ টাকা কেজিতে এবং সিদ্ধ চাল কেনা হবে ৪৪ টাকা কেজি করে। 

এছাড়া সরকার এক লাখ মেট্রিক টন গম কিনবে ৩৫ টাকা কেজি দরে। ৩১ আগস্ট পর্যন্ত চলবে সরকারের এই সংগ্রহ। 

খাদ্যমন্ত্রী বলেন, সারের দাম বাড়িয়েছে সরকার। ধানের দাম বাড়ানোর দাবি ছিল কৃষকদের। এবার ফসল ভাল হয়েছে। ধানের দাম কম হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কেনা হবে।

কোনও খারাপ চাল যেন কেনা না হয় এ বিষয়ে মিল মালিকদের হুশিয়ারি দেন সাধন চন্দ্র। 

কৃষক ধান বিক্রি করতে এসে যেন ফিরে না যান সে বিষয়েও সতর্ক করে দেন তিনি। 

খাদ্যমন্ত্রী বলেন, কোনও ব্যবসায়ীর কাছ থেকে ধান কেনা যাবে না। 

আরও পড়ুন: আজমত উল্লা খানের ব্যাখ্যায় সন্তুষ্ট নির্বাচন কমিশন

মজুদদারদের সাবধান করে দিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, কেউ যেনো অবৈধ মজুদ করতে না পারে। মজুদের বিষয়ে শক্ত অবস্থানে আছি। নতুন আইন করতে যাচ্ছি। যেখানে বিপনন, মজুদ, পরিবহনের বিষয়টি থাকবে। সর্বোচ্চ শাস্তির বিধান থাকবে যাবজ্জীবন। 
লাইসেন্স ছাড়া কেউ যেনো ধান কিনতে পারে- এ বিষয়েও নজরদারি চালানোর নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। 


একাত্তর/আরবি 

৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কেবল প্রকৃত যোগ্যরাই ‘কৃষক কার্ড’ এবং ‘ফ্যামিলি কার্ড’ পাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট করেছেন, এই কার্ড বিতরণে কোনো ধরনের দলীয়...
সারাদেশে কৃষকদের মাঝে ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর