রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠান নওগাঁর পতিসরে

আপডেট : ০৮ মে ২০২৩, ১২:২৪ পিএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান এ বছর নওগাঁর পতিসর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

অনুষ্ঠানকে ঘিরে পতিসরের আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। নওগাঁর রাণীনগর, আত্রাই, নাটোরের সদর উপজেলা এবং বগুড়ার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোতে এই উৎসব ছড়িয়ে পড়েছে। উৎসব ঘিরে দূর-দূরান্ত থেকে আসছে আত্মীয়রা।

সোমবার বেলা আড়াইটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল ইসলাম।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য ছলিম‌ উদ্দিন তরফদার, সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহ আজম, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাকার এবং নওগাঁর কলাকুশলীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পরে ঢাকা ও নওগাঁর সংস্কৃতি কর্মীরা নাচ ও গান পরিবেশন করবেন ।

image


এদিকে বিশ্বকবি ও গীতাঞ্জলী রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে কবি স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে তিন দিনব্যাপী গ্রামীণ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসন আয়োজিত জন্মোৎসবের অনুষ্ঠানমালা চলবে আগামী বুধবার মধ্যরাত পর্যন্ত।

আরও পড়ুন: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ

সোমবার সকাল ১০ টায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। 

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। কবির জন্মোৎসব উপলক্ষে কুঠিবাড়ি চত্বর সেজেছে বর্ণিল সাজে। 


একাত্তর/এসি

আজ ২৫ বৈশাখ। বাংলা ভাষা ও সাহিত্যের বহুমাত্রিক উৎকর্ষের মহানায়ক, নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী।
বাংলা ক্যালেন্ডারের পাতায় আজ ২৫ শে বৈশাখ, বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী। শিল্প-সাহিত্যের সব শাখায় চষে বেড়ানো এই প্রতিভাকে বিশ্বকবি ও কবিগুরুর তকমা...
অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন, রবীন্দ্রনাথের সঙ্গে বাংলা ও বাঙালির যে সম্পর্ক তা প্রস্ফুটিত হয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে।
১৯৪১ সালের সাত আগস্ট মারা যান বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা পঞ্জিকা অনুসারে সেই দিনটি ছিল ২২শে শ্রাবণ। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে তার শেষ নিশ্বাসের মধ্য দিয়ে অস্ত যায় বাংলা সাহিত্যের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর