সেন্টমার্টিন ও টেকনাফে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা

আপডেট : ১৪ মে ২০২৩, ০২:৫০ পিএম

বাতাসের প্রচণ্ড গতি নিয়ে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। ঝড় শুরু হয়েছে টেকনাফের আশেপাশের অঞ্চলেও। 

রোববার দুপুর বারোটার পর ঘূর্ণিঝড়টি সেন্টমার্টিন অতিক্রম শুরু করেছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান দুপুর একটায় সাংবাদিকদের বলেন, সেন্টমার্টিন অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড়। বাতাসের গতি রয়েছে ১০০ কিলোমিটার এবংর টেকনাফে গতি ৮২ কিলোমিটারের মতো।  

তবে বাতাসের গতি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।  

ব্রিফিংয়ের মধ্যে সেন্টমার্টিনের আশ্রয়কেন্দ্রে থাকা একজন আবহাওয়া কর্মকর্তার সঙ্গে কথা বলেন আজিজুর রহমান। 

ওই কর্মকর্তা জানান, প্রচণ্ড গতিতে বাতাস বয়ে যাচ্ছে সেন্টমার্টিনের ওপর দিয়ে। বাতাসের গতি ক্রমশ বাড়ছে। আশ্রয়কেন্দ্রের ভবন বাতাসে দুলছে।   

বেলা ১১টার পর থেকে জোয়ারে প্রবণতা শুরু হয়েছে। নাফ নদী ও পার্শ্ববর্তী এলাকায় বেলা তিনটা থেকে চারটার দিকে প্রবল জোয়ারে উঁচু জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। 

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৯টায় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা ঘূর্ণন গতি উঠছে ১৯৫ থেকে ২১৫ কিলোমিটার পর্যন্ত। 

আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি দুপুর ১২ টা নাগাদ উপকূলে উঠে বিকেল তিনটার মধ্যে তিনটার নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করবে। 

বিকেল থেকে ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং তখন গতি কমে ১২০ থেকে ১৩০ কিলোমিটারে নেমে আসবে বলেও জানান তিনি। 

তবে ভূমিতে উঠে যাবার পর প্রচণ্ড বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর টেকনাফ উপকুল অতিক্রম করার সময় বিশেষ করে বেলা তিনটার দিকে উঁচু জলোচ্ছ্বাস হবে বলে সতর্ক করা হয়েছে। 

শনিবারই কক্সবাজার জেলাকে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় এনেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম ও পায়রা বন্দরসহ উপকূলীয় আরও ১১ জেলাকে রাখা হয়েছে ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। 

চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবং কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বাকি ১০ জেলায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। 

অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে পাহাড় ধস হতে পারে। বিশেষ করে সেন্টমার্টিন ও টেকনাফসহ কক্সবাজারে দক্ষিণ অংশে প্রবল বর্ষণ হবে। 

আজিজুর রহমান সকালে বলেন, টেকনাফ ও সেন্টমার্টিনে আঘাত হানার পিক সময় হতে পারে ১২টা থেকে তিনটার মধ্যে। এই সময়ের মধ্যে অতিক্রম করবে। 

ঘূর্ণিঝড়টির চোখ টেকনাফ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। মূল কেন্দ্র আছড়ে পড়বে মিয়ানমার ভূমিতে। 

ঘূর্ণিঝড়ের বাম পাশ বাংলাদেশ অংশে থাকায় টেকনাফসহ কক্সবাজারের দক্ষিণ অংশে ঝড়ের আওতায় পড়ে গেছে।  এই ঘূর্ণিঝড়ে প্রভাব সবচেয়ে বেশি পড়বে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে। 


একাত্তর/আরবি 

দীর্ঘ ৯ মাস পর শনিবার (১ নভেম্বর) থেকে আবার সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তবে দ্বীপের অনন্য প্রাকৃতিক...
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে, এর সঙ্গে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন‍্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন। সে সময়ে দৈনিক দুই হাজার পর্যটকের যাওয়ার অনুমতি মিলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ...
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তী সরকার।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর