কখনও চাইনিজ কোম্পানিতে কাজ করিনি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ মে ২০২৩, ০৩:৩৬ পিএম

চীনের কোনো কোম্পানিতে কখনও কাজ করেননি- এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, লবিস্ট হিসেবে তিনি কাজ করেছেন এটা ডাহা মিথ্যা কথা। 

একটি পত্রিকা উদ্যেশ্যমূলকভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করছে বলেও মন্তব্য করেছেন তিনি। 

সোমবার আব্দুল মোমেন বলেন, ‘আমি কোনোদিন কোনও চাইনিজ কোম্পানিতে কাজ করিনি। তাদের লবিস্টও না। বরং বলতে পারেন, আমি সারাজীবনই আমেরিকায় ছিলাম এবং সেখানেই কাজ করেছি।’ 

‘আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার’ শিরোনামে রোববার দৈনিক কালবেলা পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়, মন্ত্রী হওয়ার আগে একে আব্দুল মোমেন একটি চীনা প্রতিষ্ঠানের লবিস্ট হিসেবে কাজ করতেন।

পত্রিকাটির প্রতিবেদন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কালবেলা পত্রিকা এই তথ্য কোথায় পেয়েছে আমরা জানি না। তবে এখানে মিথ্যা তথ্য দিয়েছে। আমি চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি এইটা ডাহা মিথ্যা। 

‘তারা নিশ্চয়ই জেনেশুনে মিথ্যা ও বানোয়াট একটা তথ্য দিয়েছে’ বলেও মন্তব্য করেন আব্দুল মোমেন। 

যুক্তরাষ্ট্র আবারও নিষেধাজ্ঞা দেবে কিনা এ বিষয়ে তিনি বলেন, আমেরিকা কোনো নিষেধাজ্ঞা দেবে কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

‘আমরা আশা করি আমেরিকা এ ধরনের কোনো কিছু করবে না। তাদের শুভ বুদ্ধির উদয় হবে। বাংলাদেশে এমন কোন পরিস্থিতি নেই যে, কোনো নিষেধাজ্ঞা দিতে পারে।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ফেলে দেয়া জাতি না। সমস্যা এলে আমরা চ্যালেঞ্জ নিতে জানি। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা কি গ্রেপ্তার: হাইকোর্ট

তিনি বলেন, সভা সমাবেশে সংঘাত হতে পারে- এমন কথা বলে মার্কিন দূতাবাস যে ভ্রমণ সর্তকতা দিয়েছে তার কোনো কারণ নেই। আমেরিকায় বার, শপিং মলে নানা ধরনের ঘটনা ঘটে। বিষয়টি কি এমন যে, আমরা এখন সেসব জায়গায় যেতে আমাদের নাগরিকদের সতর্ক করব?’ 


একাত্তর/আরবি 


সন্ত্রাসের প্রকৃত তথ্য বিশ্ববাসীকে তু্লে ধরায় এখন আর ভুল তথ্য দিয়ে বিদেশিদের সহানুভূতি পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্রের সরকারকে সে দেশের বেসরকারি খাত অনেক সময় পাত্তাই দেয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
ছুটি কাটিয়ে বাংলাদেশে ফেরার পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
সরকার সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ায় বাংলাদেশে কোনো বিদেশির মাতব্বরি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর