দেশে নির্বাচনে সহিংসতা কমে গেছে: তাজুল

আপডেট : ২৪ মে ২০২৩, ০২:৫০ পিএম

বাংলাদেশে নির্বাচনের সময় সময় সহিংসতা আগের তুলনায় কমে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘সরকার চায় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক। বাংলাদেশে নির্বাচনে সহিংসতা আগের চেয়ে অনেক কমে গেছে।’

দেশের চার সিটি করপোরেশনে নির্বাচন চলছে। বৃহস্পতিবার হবে গাজীপুর সিটির নির্বাচন।  খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে ২১ জুন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সিটি নির্বাচনের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ন্যুনতম কোন সংযোগ- সংশ্লিষ্টতা নাই। নির্বাচন কমিশন নির্বাচন করবে। যারা নির্বাচিত হবে মন্ত্রণালয় তাদের পূর্ণ সহযোগিতা করবে।’ 

এ সময় ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতির কথা জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশের সাকসেস রেট অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব হবে তাই জানুয়ারি মাসেই মিটিং করি। সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।’ 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বাংলাদেশে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ২০১৯ সালে। আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। ওই বছর ডেঙ্গু শুরু হয়েছিল মে মাসে, মৃত্যু হয়েছিল ৯০ জনের। 

কিন্তু আক্রান্তে মৃত্যুর হার অন্যান্য সব বছরকে ছাড়িয়ে যায় ২০২২ সাল। ৬২ হাজার রোগী পাওয়া গেলে গেল বছর মারা গেছেন রেকর্ড ২৮১ জন।


একাত্তর/আরবি 

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতিতে স্বস্তি ফেরাতে সরকার কাজ করছে।
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর