‘হৃদরোগের চিকিৎসা বিনামূল্যে দিতে পারে সরকার’

আপডেট : ৩১ মে ২০২৩, ০৬:২৩ পিএম

দেশে হৃদরোগের চিকিৎসায় বছরে খরচ হয় অন্তত ৪১০ কোটি টাকা। হৃদরোগীদের এ খরচ সরকার বিনামূল্যে দিতে পারে। যদি সিগারেটসহ তামাকজাত পণ্যের ওপর কর ফাঁকি রোধ করা যায়।

জনস্বাস্থ্য গবেষকরা বলছেন, হৃদরোগসহ ৩শ’ রকম ক্যান্সারের জন্য দায়ী বিড়ি সিগারেট বা জর্দা-গুল। ২০৪১ সালে উন্নত দেশ হতে জনস্বাস্থ্য রক্ষায় বাজেটে তামাকজাত পণ্যে বাড়তি সিনট্যাক্স আরোপেরও তাগিদ দেন তারা।

দেশে হৃদরোগীদের ৭০ শতাংশই চিকিৎসা নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, হৃদরোগ ইন্সটিটিউট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। বিড়ি-সিগারেট ও জর্দা-গুল সেবনই হৃদরোগের অন্যতম কারণ। 

জনস্বাস্থ্য গবেষণা সংস্থা বিএনটিটির তথ্য বলছে, এই তিন হাসপাতালে হৃদরোগের চিকিৎসায় বছরে খরচ হয় ২৮৫ কোটি টাকা। আর সারাদেশে হৃদরোগজনিত চিকিৎসা ব্যয় অন্তত ৪১০ কোটি টাকা।

জনস্বাস্থ্য নীতি বিশ্লেষক সৈয়দ মাহবুবুল আলম তাহিন, যে গবেষণাটি হয়েছে- সেখানে হৃদরোগের চিকিৎসার যে তিনটি বড় খরচ- তার হিসেব করা হয়েছে। সিগারেট কোম্পানিগুলো প্যাকেটে যে দাম লেখা থাকে তার চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করে। এই টাকাটা যদি করারোপের মাধ্যমে আনা যায় তাহলে সরকার লাভবান হবেন এবং হৃদরোগের মতো চিকিৎসাগুলো বিনামূল্যে করিয়ে দিতে পারবে।

পরিসংখ্যান বলছে হৃদরোগ, ক্যান্সারসহ স্বাস্থ্যজনিত ব্যয়ের অন্তত ৭০ শতাংশ খরচই রোগীর পরিবারকে করতে হয়। এসব রোগে আক্রান্তদের বড় অংশই তামাকসেবী। 

বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, হৃদরোগের সাথে তামাকের সম্পর্ক জড়িয়ে আছে।

তাই তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে তামাক কোম্পানির কর ফাঁকি বন্ধের পাশাপাশি সিন ট্যাক্স আরোপের পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, তামাকের কারণে শুধু যে রোগের সৃষ্টি হয়- তা নয়, এর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। তাই, আমাদের ট্যাক্স বাড়ানোর কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: বৈঠকে তর্কের পর যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ-গুলি, আহত আট

দেশে মোট সিগারেটের ৭৭ শতাংশই নিম্নস্তরের। তাই ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ায় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নে নিম্নস্তরে কর বাড়ানো ও ই-সিগারেটের আমদানি ও উৎপাদন নিষিদ্ধের তাগিদও দেন তারা।


একাত্তর/আরএ

৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আরও ৫০০ শয্যার নতুন একটি ভবন চালু হচ্ছে আগামীকাল শনিবার (১৫ আগস্ট)।
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর