বৈঠকে তর্কের পর যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ-গুলি, আহত আট

আপডেট : ৩১ মে ২০২৩, ১২:৩৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বৈঠকে তর্কের পর যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুই পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরপা বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে ছাত্রলীগ কর্মী রিফাতের মোটরসাইকেল ধাক্কা লাগে। বিষয়টি জানতে পেরে তারাবো পৌর যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বায়োজিদ সাউদ উভয় পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসেন। 

তারা জানান, মীমাংসা চলাকালে বায়েজিদের সঙ্গে রিফাতের তর্ক হয়। এর জেরে রিফাতের লোকজন সশস্ত্র অবস্থায় এসে বরপা এলাকায় অবস্থান নেয়। এসময় বায়েজিদ তার লোকজনসহ স্থানীয় প্রিন্স হোটেলের আশ্রয় নেন। সেখানে ছাত্রলীগের রিফাত, সোহানসহ অন্তত ৩০/৪০ জন হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় হামলাকারীদের  ছোড়া গুলিতে হোটেলের বাবুর্চি বিল্লাল হোসেন গুলিবিদ্ধ হন। এছাড়া হোটেলের আরও তিন জন কর্মচারীসহ উভয়পক্ষের সাত জন আহত হয়। 

আরও পড়ুন: আবুধাবিতে সোফা কারখানায় আগুন, তিন বাংলাদেশি নিহত

গুলিবিদ্ধ বাবুর্চি বিল্লালকে প্রথমে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এব্যাপারে রূপগঞ্জ থানার এসআই ফয়সাল আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর