ঈদে লঞ্চে চড়বে বাইক, সাত দিন পণ্য পারাপার বন্ধ

আপডেট : ৩১ মে ২০২৩, ০৫:২১ পিএম

এবারের ঈদুল আযহায় লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে এবার শিমুলিয়ায় মোটরসাইকেল পারাপারে ফেরি থাকছে না।

তিনি বলেন, ঈদের আগে ও পরে তিন দিনসহ মোট সাত দিন পচনশীল পণ্য ছাড়া নৌ পথে পণ্য পরিবহন বন্ধ থাকবে। তবে কোরবানির পশু পরিবহন করা যাবে। 

বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আযহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারের ক্ষেত্রে বিআইডব্লিউটিএকে অ্যাডজাস্ট করার জন্য বলেছি।

প্রতিমন্ত্রী বলেন, যদি বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে একা যান, আপনি নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। আর সঙ্গে যদি পাঁচজন থাকে, সবাইকে তো মোটরসাইকেলে তুলতে পারবেন না। সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে আপনাকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে। হয়তো বাসের ছাদে অথবা লঞ্চে করে নিতে হবে, সে ব্যাপারে আমরা অ্যাডজাস্ট করবো।

image


নৌপথে ভাড়া আগের মতই থাকবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ভাড়ার ব্যাপারে কোনো উঠানামা নেই।

তিনি বলেন, পদ্মা সেতু চালু হলেও নৌ পথের গুরুত্ব কমে নাই। লাখ লাখ মানুষ নৌ পথ ব্যবহার করছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চাহিদা অনুযায়ী ফেরি দেয়া হবে। ভোলা-সন্দীপ-হাতিয়া রুটে থাকবে বিশেষ ব্যবস্থা।  

আরও পড়ুন: মেট্রোরেলের সূচিতে আজ থেকে দুই পরিবর্তন

সেই সঙ্গে গাইবান্ধার বালাসী ঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে আগের মতো নৌচলাচল অব্যাহত থাকবে।

এসময় গামেন্টর্সগুলোকে এক সঙ্গে ছুটি না দিয়ে পর্যাক্রমে ছুটি দেওয়ার আহবান জানান নৌ প্রতিমন্ত্রী।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর