ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

আপডেট : ১৪ জুন ২০২৩, ০১:১২ পিএম

শুরু হয়েছে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রি। আজ দেয়া হচ্ছে ২৪ জুনের টিকেট। আগামী ২৯ জুনকে ঈদুল আযহার দিন ধরে এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দ্বিতীয়বারের মতো এবারেও ঈদযাত্রায়ও আন্তঃনগর ট্রেনের সব টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনে।

বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপের মাধ্যমে এই টিকেট কিনতে পারছেন যাত্রীরা। এবারই প্রথম অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হবে। একসঙ্গে সব টিকিট প্রত্যাশীদের সার্ভারে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

২৫ জুনের টিকিট পাওয়া যাবে ১৫ জুন, ২৬ জুনের টিকেট ১৬ জুন, ২৭ জুনের টিকেট ১৭ জুন এবং ২৮ জুনের টিকেট বিক্রি হবে ১৮ জুন। এছাড়া ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট ট্রেন ছাড়ার আগে স্টেশন থেকে পাওয়া যাবে।

এছাড়া স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে চারটি কাউন্টারে। ঈদযাত্রায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। এ ছাড়া ২৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে।

৩০ মে রেল ভবনে সংবাদ সম্মেলন করে ট্রেনের আগাম টিকিট বিক্রি সংক্রান্ত সিদ্ধান্তগুলো তুলে ধরেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেই হিসেবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের; ২৩ জুন ৩ জুলাইয়ের; ২৪ জুন ৪ জুলাইয়ের; ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে।

আরও পড়ুন: রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী আটক

ঈদকে কেন্দ্র করে পূর্বাঞ্চলে ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি মিলিয়ে মোট ২১৮টি অতিরিক্ত ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


একাত্তর/আরএ

ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর