সাংবাদিক নাদিম হত্যায় ১১ দূতাবাসের বিবৃতি

আপডেট : ২২ জুন ২০২৩, ০৭:৫৫ পিএম

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।

বুধবার এমএফসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা রব্বানির পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরুর পদক্ষেপকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।’

কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা বিবৃতিতে সই করেন।

এতে আরও বলা হয়, কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, ঘটনার বিবরণ প্রকাশ করে এবং তথ্যর অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে গোলাম রব্বানি নাদিমের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় প্রধান অভিযুক্ত বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৩ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। 

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সবাইকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহবান জানিয়েছে। 

আরও পড়ুন: চিনির দাম এখনই বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

সেইসাথে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনারও আহবান জানিয়েছে সংগঠনটি। 


একাত্তর/এসজে

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানী নাদিম নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এক বিবৃতিতে বৃহস্পতিবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর