মোসাদের সঙ্গে নুরের তিন দফা বৈঠক: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৯:৩৭ এএম

ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর তিন দফায় বৈঠক করেছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। 

মোসাদের সঙ্গে ডাকসুর সাবেক ভিপির এ ধরণের বৈঠককে বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করছেন তিনি। 

ঢাকার ফিলিস্তিন দূতাবাসে বৃহস্পতিবার রোহিঙ্গাদের জন্য ওআইসির খাদ্য সহায়তা বিষয়ে অবহিত করতে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন রামাদান। 

সম্প্রতি মোসাদের সঙ্গে ভিপি নুরের বৈঠক আলোচনায় রয়েছে কয়েকদিন ধরেই। গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এর আগে অভিযোগ করেন যে, নুরুল হক নুর মোসাদের সঙ্গে বৈঠকে করেছেন। 

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থা ছবি পেয়েছে।

তিনি বলেন, ইসরাইল থেকে টাকা নেয়া মানুষ কখনও নেতা হতে পারে না। মোসাদ থেকে টাকা নেয়া কখনও বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।

মোসাদের সঙ্গে নুরের বৈঠকের খবর প্রথম প্রকাশ্যে আনেন গণঅধিকার পরিষদের নেতা রেজা কিবরিয়া। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে গত সোমবার গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে সরিয়ে দেয়া হয়। ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে। 

এরপরই নুরের বিরুদ্ধে অবৈধ লেনদেন ও মোসাদের সঙ্গে সম্পর্কসহ নানা অভিযোগ তোলেন রেজা কিবরিয়া। নুর ও রাশেদ খানকে গণঅধিকার পরিষদ থেকে সরানোর ঘোষণা দেন তিনি। ভারপ্রাপ্ত সদস্যসচিব করা হয় হাসান আল মামুন। 

এর আগেও নুরের সঙ্গে গুপ্তচর সংস্থা মোসাদের বৈঠক করার অভিযোগ ওঠে। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা মোসাদের সঙ্গে নুরের বৈঠক নিয়ে গত জানুয়ারিতে সংসদে তদন্তের দাবি তোলেন এক সংসদ সদস্য। 

আরও পড়ুন: প্রমাণ হয়েছে এই সরকারের অধীন সুষ্ঠু ভোট সম্ভব: শেখ হাসিনা

এদিন ওআইসির সদস্য দেশগুলোর যৌথ উদ্যোগে ১৯ দেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের প্রায় ৭০ টন খাদ্য সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। 

এ সময় ইউসুফ রামাদান বলেন, রোহিঙ্গাদের অবস্থা বিবেচনা করে তাদের পাশে থাকবে ওআইসি। ওআইসির দেশগুলোর প্রত্যাশা, শিগগিরই রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক।


একাত্তর/আরবি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর