এক কোটি পরিবার ৩০ টাকা দরে চাল পাবে

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৪:২৭ পিএম

জুলাই থেকে এক কোটি পরিবারের মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার  সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ।

খাদ্যমন্ত্রী বলেন, এক কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছেন। এবার তাদের ৩০ টাকা দরে ৫ কেজি চালও দেওয়া হবে। জুলাই থেকে এ চাল দেওয়া হবে। তারা যখন টিসিবির পণ্য নেবেন, তখন এ চালও দেয়া হবে।

তিনি বলেন, আমরা অভ্যন্তরীণভাবে সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। আর চার লাখ মেট্রিক টন ধান। চাল ছিল ৪৪ টাকা কেজি, ধান ছিল ৩০ টাকা। আগস্টের শেষ দিন পর্যন্ত আমাদের এগুলো কেনার কথা। এর মধ্যেই আমরা চাল ক্রয় করেছি ছয় লাখ ৫৬ হাজার ৫৭৮ মেট্রিক টন। ধান সংগ্রহ করেছি এক লাখ ১৫ হাজার ২৭২ মেট্রিক টন। জুনের পর, জুলাই আগস্ট, এভাবে মাস ভাগ করতে গেলে জুনে চার লাখ ক্রয় করলেই আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। আমরা লক্ষ্যমাত্রার বেশি ক্রয় করেছি। আশা করছি সম্পূর্ণ চাল ক্রয় করতে পারব।

খাদ্যমন্ত্রী আরও বলেন, শনিবার পর্যন্ত আমরা ধান ক্রয় করেছি এক লাখ ১৫ হাজার ২৭২ মেট্রিক টন। এখনও তিন দিন সময় আছে। আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব বলে দৃঢ় বিশ্বাস করছি। এবার যেহেতু বাম্পার ফলন হয়েছে, তার জন্য চালের মানও আমরা ভালো পেয়েছি। 


একাত্তর/এআর

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।
ভারত থেকে আমদানি করা ২৫ হাজার টন চালের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছাবে আগামীকাল বৃহস্পতিবার।  
দেশের বাজারে মিনিকেট নামে কোনো ধান বা চাল নেই বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, চালে বস্তায় কেউ মিনিকেট নাম লিখলে তার বিরুদ্ধে নতুন আইনে কমপক্ষে পাঁচ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর