সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:২৪ পিএম

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে। মূল বেতনের সঙ্গে পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হবে।

রোববার জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান।সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের পাঁচ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি অর্থমন্ত্রী এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা পাঁচ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেবো।

সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, এবছর শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে এটা শেষ বাজেট, তবে আমাদের শেষ বাজেট কি না, তা ঠিক করবে দেশের মানুষ। 

‘আজকেই সরকার ফেলে দেবে’- কিছু লোকের এমন বক্তব্যে দেশবাসীকে ভয় না পাওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন: কয়লা সঙ্কট মিটেছে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু

আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমায় আনার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশ বাস্তবায়নে নিঃস্বার্থভাবে কাজ করবে এমন নেতৃত্ব আওয়ামী লীগে ছাড়া নাই। কাজেই আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনুন। 

এ সময় প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর