মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৭:০৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিন এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র সচিব ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে রোহিঙ্গা, মানবাধিকার, নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আলোচনায় যেখানে নির্বাচন ইস্যু থাকতে পারে বলেও বলেও মন্তব্য করেছেন তিনি। 

বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমারের সাথে বৃহস্পতিবার বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

আগামী সপ্তাহে ঢাকা সফরের কথা রয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক একজন আন্ডার সেক্রেটারির নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের। 

ওই দলে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রয়েছেন।

এদিকে ভারতের পররাষ্ট্র সচিবের সফরের বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, সৌরভ কুমার আগামী নভেম্বরের হতে যাওয়া বিমসটেকের আলোচ্যসুচি নিয়ে আলোচনা করতে বাংলাদেশে এসেছেন। তার সাথে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়নি। 

এবছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যান ও ভারত মহসচিবের দায়িত্ব পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ নভেম্বর থাইল্যান্ডে সম্মেলনে যোগ দিতে যেতে পারেন বলে জানান মোমেন। 


একাত্তর/আরবি 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 
পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চুক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিল ক‌রে‌ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ডিসেম্বরে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফর করছেন।
ছুটি কাটিয়ে বাংলাদেশে ফেরার পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর