জি-২০ সম্মেলনে যোগ দিতে গুজরাট যাচ্ছেন অর্থমন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৪:৫৩ পিএম

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের গুজরাটে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

শনিবার সকালে তিনি ভারতের উদ্দেশে রওনা হয়েছেন বলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে থেকে জানানো হয়েছে।

জি-২০ দেশগুলোর মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দুই দিনের সম্মেলনটি ১৭-১৮ জুলাই গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জি-২০ এর সদস্য না হলেও আয়োজক দেশ ভারত বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে 'গেস্ট কান্ট্রি' হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এই দেশগুলো জি-২০ শীর্ষ সম্মেলনের বিভিন্ন সভা ও ইভেন্টে অংশ নেবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি’র নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব না: বিএনপি

অর্থমন্ত্রী আগামী ১৭ জুলাই এবং ১৮ জুলাই বৈঠকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতে করণীয় বিষয়ের প্রতি আলোকপাত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহন করবেন।


একাত্তর/আরবিএস 

বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর