নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই হিরো আলমের ওপর হামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:১০ পিএম

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই হিরো আলমের ওপর হামলা হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, প্রথমে হিরো আলম নিজেই ভোটকেন্দ্রে উপস্থিত কিছু মানুষের ওপর চড়াও হন। 

সোমবার বিকেলে ঢাকা ১৭ আসনের নির্বাচন শেষ হবার ঠিক আগ মুহুর্তে বনানী বিদ্যানিকেতনের ভোট কেন্দ্র দেখতে যান স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এ সময় ভোট কেন্দ্রের বাইরে হামলার মুখে পড়েন তিনি। 

কারা অতি উৎসাহী হয়ে একজন প্রার্থীর ওপর হামলা চালালো তাদের খুঁজে বের করতে কঠোর অবস্থানে যায় নির্বাচন কমিশনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। 

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। 

ডিবি প্রধান জানান, প্রথম হিরো আলম নিজেই তার ষাট থেকে সত্তরজন কর্মী নিয়ে কেন্দ্রের ভেতরে কিছু লোকের ওপর চড়াও হন। পরে পুলিশই তাকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে আসে। 

এই ঘটনায় কাদের ইন্ধন ছিল তার তদন্ত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়াইন লুইসের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান গোয়াইন লুইসও এই হামলার বিষয়ে জানতে চেয়েছেন। 

এ বিষয়ে সরকারের নেয়া ব্যাবস্থা ও ন্যায় বিচার নিশ্চিতে সরকারের কঠোর অঙ্গীকারের  কথা তাকে জানান মন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি গোয়াইন লুইসকে জানিয়েছে এরই মধ্যে এ ঘটনায় জড়িত থাকা সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সিসিটিভি  ফুটেজ দেখে হামলার সাথে জড়িত বাকিদেরও শনাক্ত করা হচ্ছে। তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। 

এদিকে হামলার ঘটনায় বনানী থানায় মামলা করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ।


একাত্তর/এআর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর