অক্টোবরের আগে সংসদ নির্বাচনের তফসিল সম্ভব নয়: সিইসি

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৮:১৭ পিএম

অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দেওয়া সম্ভব নয় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা হচ্ছে না। অক্টোবর মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা হতে পারে।

রোববার দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। সিইসি বলেন, এটা আমাদের মধ্যে আলোচনা হয়নি, সিদ্ধান্ত হয়নি। ৯০ দিন সময়, ওর সঙ্গে মিলিয়ে বলেছিলাম সেপ্টেম্বরে তফসিল। তারপরে দেখেছি, অক্টোবরের আগে এটা সম্ভব না।

সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে না। এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে; ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে—ওই জিনিসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। 

কাজী হাবিবুল আউয়াল বলেন, অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়। এটি তো আমাদের রোডম্যাপে বলে দেওয়াই আছে যে, ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তফসিল আজকে করলাম না কালকে করলাম ওইটা তো ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট নির্বাচনটা কবে হচ্ছে।

সিইসি বলেন, আমার অনুমানে বলেছি অক্টোবরের শেষের দিকে তফসিল হতে পারে। অক্টোবরের শেষের দিকে হতে পারে, নভেম্বরের প্রথম দিকেও হতে পারে। এটি গুরুত্বপূর্ণ কিছু না। তফসিল নিয়ে কিন্তু কোনো আইন নেই কত দিন আগে তফসিল দিতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্র, চীনসহ চার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ইলেকশন মনিটরিং ফোরাম নামের একটি পর্যবেক্ষক দলও অংশ নেয়।

এক ঘণ্টার এই বৈঠকে নির্বাচনকালীন সরকারসহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠকে অংশ নেয়া মার্কিন পর্যবেক্ষক টেরি এল ইসলে বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক। আমরা অসাংবিধানিক কোনো বিষয়ে আলোচনা করতে চাই না। আমরা বলেছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কমিশন সেই বিষয়ে আশ্বস্ত করেছে।

আর বৈঠকের বিষয়ে বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী জাতীয় নির্বাচন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের দেশের নির্বাচনী আইনকানুন সম্পর্কে জানতে চেয়েছেন।

এর আগে গত ১১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনবিষয়ক অনুসন্ধানী দল। ইসির সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ওই বৈঠক হয়।


ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর