এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাচ্ছে না

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৭:০২ পিএম

শিক্ষার্থীদের দাবি থাকলেও পেছাচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামী ১৭ আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এবার কেবল আইসিটি ছাড়া বাকি সব বিষয়ে ১০০ নম্বরে এবং পুনর্বিন্যাস করা সিলেবাসেই পরীক্ষা হবে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান। 

প্রশ্নফাঁস রোধে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সবরকম কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

এপ্রিলে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার যে নিয়ম করোনার কারণে তাতে ছেদ পড়ে গেলো তিন বছর। এখন পুরনো সময়ে ফিরতে চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। এবার গেলো বছরের চেয়ে কিছুটা এগিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ১৭ আগস্ট। 

মঙ্গলবার পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর বোর্ড পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং। পুনঃবিন্যাসকৃত সিলেবাসে শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বর আর সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ন সময়ে পরীক্ষা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

তিনি বলেন, পুনর্বিন্যস্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হলেও তথ্য প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে বলে জানিয়েছেন তিনি।

আন্দোলনরত এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দাবি, ১৭ আগস্টে পরীক্ষা শুরু না করে আরও কিছুদিন যেন পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: চার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান দুইদিন বন্ধ

এ প্রসঙ্গে দীপু মনি বলেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। কিছু শিক্ষার্থী এটি পেছানোর দাবি করেছে। তাদের দাবিগুলো যৌক্তিক নয়। এখনও সময় আছে। তারা এখনও পড়াশুনা করলে ভালো করবে। আমি আশা করব, তারা বিক্ষোভ না করে পরীক্ষা দেবে।


একাত্তর/জো

দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর