অ্যাপেই জমা দেয়া যাবে মনোনয়নপত্র, নভেম্বরে চালু

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০২:৫৭ পিএম

অনলাইনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া ও ভোটকেন্দ্র দেখাসহ ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবির নানা সেবা দিতে চালু করা হচ্ছে ইলেকশন ম্যানেজমেন্ট বা নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ। 

নির্বাচন সংক্রান্ত তথ্য-উপাত্ত মানুষের হাতে সহজেই পৌঁছে দেয়ার লক্ষ্যে ডিজিটাল এই সেবাটি আগামী নভেম্বরেই চালু হবে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। 

তিনি বলেন, অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার সুবিধার জন্য এই অ্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন। যেখানে প্রার্থীরা তাদের মনোনয়নের তথ্যগুলো পিডিএফ ফাইলে মাধ্যমে দাখিল করতে পারবেন। 

আনিছুর রহমান বলেন, এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রও অনলাইনে দেখার ব্যবস্থা করা হবে। এতে ভোটাররাও নিজের কেন্দ্রটি সম্পর্কে জানতে পারবেন। 

ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপটি শুধু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেই নয়, পরবর্তী নির্বাচনগুলোও যাতে ব্যবহার করা যায় সে চুক্তি করা হবে বলেও জানান ওই নির্বাচন কমিশনার। 

আনিছুর বলেন, ৬ বছর মেয়াদি হবে এই অ্যাপটি। সংসদ ও স্থানীয় সরকারসহ সব নির্বাচনেই এটা ব্যবহার করা হবে।

যেসব সেবা মিলবে এই অ্যাপে

ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপে নিবন্ধন করে প্রবেশ করতে পারবেন ভোটার, দল, প্রার্থী, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন এই অ্যাপে।

অ্যাপটিতে প্রার্থীদের দলীয় পরিচয়, প্রতীক, হলফনামাসহ বিভিন্ন তথ্য থাকবে। তবে অ্যাপের সব ক্ষেত্রে সবারই প্রবেশাধিকার থাকবে কিনা তা নিশ্চিত নয়। 

এর আগে ২৬ জুলাই আনিছুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে শুধু ইসি, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অ্যাকসেস থাকবে। 

কেন্দ্রগুলোতে ঘণ্টায় ঘণ্টায় কত ভোট পড়ছে তা জানা যাবে নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপে। রাজনৈতিক দলগুলোর আসন এবং কেন্দ্রভিত্তিক ফলাফলও জানা যাবে।

ওই সময় আনিছুর রহমান বলেছিলেন, কে কোন এলাকার ভোটার তা জানতে পারবেন; কোন কেন্দ্রে, কোন কক্ষে (ভোট দেবেন)- গুগল ম্যাপে ভোটাররা দেখতে পারবেন। এটার কারিগরি দিক দেখা হচ্ছে। একই সঙ্গে কতজন দেখতে পারবে, লাখ লাখ লোক হিট করবে একই সময়ে-এসব কারিগরি সক্ষমতা যাচাই-বাছাই করা হচ্ছে। 


একাত্তর/আরবি 

আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর