মাঝপথে কাজ বন্ধ রাখা ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৮:৩৯ পিএম

মাঝপথে কাজ বন্ধ রাখা ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এমন ঠিকাদারদেরকার্যাদেশ বাতিল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পুনঃদরপত্র দিতে বলেছে কমিটি

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানের ঠিকাদারদের সামর্থ্য যথাযথভাবে যাচাই করে কার্যাদেশ দেয়ার সুপারিশ করা হয়।

যেসব ঠিকাদার যথোপযুক্ত কারণ ছাড়া মাঝপথে কাজ বন্ধ রেখেছে তাদের কার্যাদেশ বাতিল করেতাদের বিরুদ্ধে ব্যবস্থা পুনঃদরপত্রেরসুপারিশ করা হয়।

কমিটি মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঝুলে থাকা কাজেরতালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, মো. শাহে আলম এবং মো. ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

 

একাত্তর/কেএসএইচ

রাজধানী ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সমন্বিতভাবে একাধিক স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে মোট পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বাজেট পাওয়ার...
দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর