আবারও অগ্নিসন্ত্রাসের পথে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০২:৫০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, গান পাউডারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিতে। অগ্নিসন্ত্রাসীরা আবারও তৎপর হয়েছে, তারা নির্বাচনে বিশ্বাস করে না। তারা ভোটে ভয় পায় বলেই নির্বাচন বানচালের চেষ্টা করছে। যে কোনো সন্ত্রাসী তৎপরতা রুখতে আইনশৃংখলা বাহিনী সজাগ আছে।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাঁও ইউনিট ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। 

বিএনপি আবারো অগ্নিসন্ত্রাস করতে চাইছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি নির্বাচন বন্ধে পায়তারা করছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবারও নানা ষড়যন্ত্রের জন্য এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচন করতে চায় না। নির্বাচন বানচাল করার জন্য তারা নানান ধরনের পায়তারা করবে— এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে। নির্বাচনের মাধ্যমে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে।

সহিংসতার লক্ষ্যে সীমান্তে বিএনপি অস্ত্র মজুদ করছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই তথ্যের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, অস্ত্র মজুদের সম্ভাবনা রয়েছে। 

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 


একাত্তর/এআর

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর