কুলাউড়ায় আরও ১৭ জঙ্গি আটক

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০২:০৪ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার আরও ১৭ জঙ্গিকে আটক করা হয়েছে। সোমবার সকালে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। 

সোমবার রাত সাড়ে ৮টায় আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি পাহারায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইনে নেয়া হয়। 

পরে সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো: আসাদুজ্জামান বলেন, তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক ও চায়নায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুজন ইঞ্জিনিয়ার রয়েছেন। 

তিনি আরও বলেন, রাত গভীর হওয়ায় পাহাড়ের নির্জন স্থানে যাওয়া সম্ভব হবে না বিধায় আগামীকাল মঙ্গলবার সকালে আটকদের নিয়ে পাহাড়ের ভেতরে তাদের সেই আস্তানায় অভিযান পরিচালনা করা হবে। কারণ পাহাড়ের ভেতরে নির্জন স্থানে কীভাবে আস্থানা করে তারা আত্মগোপনে ছিল এবং তাদের ভবিষ্যৎ মূল পরিকল্পনা কি ছিল সেটি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সিটিটিসি প্রধান বলেন, উগ্রবাদ ও জঙ্গিবাদ নির্মুলে বাংলাদেশ পুলিশ সফলতার সাথে কাজ করে যাচ্ছে। একদম নতুন একটি জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু গত ৭ আগস্ট ঢাকা থেকে ১০ জন, ১২ আগস্ট কুলাউড়া থেকে ১০ জন ও ১৪ আগস্ট স্থানীয় জনগণের সহায়তায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়া সময় সাপেক্ষ বিষয় উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে স্বল্প সময়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে আমাদের ধারণা, তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

 

একাত্তর/আরবিএস  

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সাথে জড়িত সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলেও দাবি করেন তিনি।
দেশে কোনো জঙ্গি নেই কেউ এ নিশ্চয়তা দিতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর