দেশে জঙ্গি নেই কেউ এ নিশ্চয়তা দিতে পারে না: আইজিপি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম

দেশে কোনো জঙ্গি নেই কেউ এ নিশ্চয়তা দিতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, কোনো জঙ্গি এটা তো কেউ নিশ্চয়তা দিতে পারে না। অনেকেই এর আগে গ্রেপ্তার হয়েছেন, কারা ভোগ করেছেন, জেএমবির কথা তো আমরা শুনেছি, তবে আমরা সজাগ আছি, এদের রুখে দেয়ার সক্ষমতা আছে। 

পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়ে তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশন নিয়ে আমরা আশান্বিত ছিলাম, তাদের পরামর্শও দিয়েছিলাম। কমিশন যেসব সুপারিশ করেছে। তবে আমাদের স্বতন্ত্র করার দাবি ছিলো, আশা করি এটা করা হবে।  

পুলিশের কাছে অন্যায় কোনো আবদার না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পুলিশের কাছে অন্যায় আবদার না করতে দেশবাসীর প্রতি আহ্বান রইলো। পাশাপাশি পুলিশের ওপর আস্থা রাখুন। আস্থাহীনতার কারণে মব হচ্ছে। এই মবের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ব্রিফিংয়ে জুলাই-আগস্টের ঘটনায় পলাতক পুলিশ কর্মকর্তাদের ফেরানোর প্রসঙ্গে আইজিপি বলেন, ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি ফেরত পাঠাতে, ইন্টারপোল সবদেশে রেড নোটিশ পাঠায়।  

এসময় ৪০৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিরীহ লোককে হয়রানি না করার নির্দেশনা দেয়া আছে।  

জুলাইয়ের গণ অভ্যুত্থানে কতজন পুলিশ কর্মকর্তা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান তদন্তের পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি বলা যাবে না।

তিনি আরও বলেন, আট মাস হয়ে হয়েছে তদন্ত শেষ হয়নি বেশিরভাগ মামলার, তাড়াহুড়ো করতে গেলে ন্যায়বিচার দিতে পারবো না।  

আরবিএস
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর