কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে সিটিটিসি

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০২:০৫ পিএম

আটক ১৭ জঙ্গিকে নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুর্গম কালাপাহাড় এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে সিটিটিসি।

মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু হয়েছে বলে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে।  

সোমবার বিকেলে 'ইমাম মাহমুদের কাফেলা' নামে নতুন একটি জঙ্গি সংগঠনের ১৭ সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই আটক জঙ্গিদের মৌলভীবাজার জেলা পুলিশ লাইনে নেয়া হয়। 

পরে সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মোঃ: আসাদুজ্জামান বলেন, রাত গভীর হওয়ায় পাহাড়ের নির্জন স্থানে যাওয়া সম্ভব হবে। এজন্য মঙ্গলবার সকালে আটকদের নিয়ে পাহাড়ের ভেতরে তাদের আস্তানায় অভিযান চালানো হবে। 

সম্প্রতি বেশ কয়েকটি অভিযানে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটক হয়েছে বেশ কয়েকজন জঙ্গি।

গত সাত আগস্ট ঢাকা থেকে ১০ এবং ১২ আগস্ট কুলাউড়া ১০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার ধরা হয় আরও ১৭ জনকে।


একাত্তর/আরবি 

বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
সারাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে ঢাকা-সিলেট ট্রেন লাইনকে ডাবল লাইনে উন্নীত করার বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর