‘ভারত কিছু বলে থাকলে তা উপকারে আসবে’

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৬:২৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের দেয়া বার্তা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কিছু বলে থাকলে তা নিশ্চয়ই এ অঞ্চলের উপকারে আসবে।

রোববার দুপুরে মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের বক্তব্য নেই। তারা যা ভালো মনে করে তাই বলেছে।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক বার্তা দিয়েছে ভারত এমন খবর জানিয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা আর জার্মানির ডয়েচে ভেলে। 

প্রতিবেদনগুলো উল্লেখ করে, কূটনৈতিক বার্তায় বলা হয়েছে শেখ হাসিনা সরকার দুর্বল হলে জামাতের মতো মৌলবাদী সংগঠন শক্তিশালী হয়ে উঠবে। যা ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ক্ষতির কারণ হবে বলে মনে করে ভারত।

বাংলাদেশের বিষয়ে ভারতের এমন মন্তব্যকে দুঃখজনক বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আঞ্চলিক রাজনীতির বিষয়ে এই ভূখণ্ডে ভারত ও আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে। তাই ভারত আমেরিকাকে কিছু বললে তারা তাদের স্বার্থে বলেছে।

ভারতের শিলিং থাকা বিএনপি নেতা সালাহউদ্দিন সম্পর্কে তিনি বলেন, স্বেচ্ছায় ফেরত না এলে সরকার বিকল্প চিন্তা করবে। 

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশে কারাবন্দিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠায় কি না তা জানা নেই। এমন নজির আছে বলে জানা নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: যারা নির্বাচন পর্যবেক্ষণ করে তারা নিজের দেশে তা চায় না: পররাষ্ট্রমন্ত্রী


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর