বিএনপির ঘোষণা হুমকিস্বরূপ, টেলিভিশন মালিকদের প্রতিবাদ

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৩:০৬ পিএম

বিএনপির তরফ থেকে একাত্তর ও সময় টেলিভিশনের টকশো বর্জন করায় ঘোষণাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি মনে করছে দেশের টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন তারা।  

মঙ্গলবার অ্যাটকো সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টিভি এবং একাত্তর টিভিকে বয়কটের ঘোষণা দেয়া হয়েছে। অ্যাটকো মনে করে, এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে বলা হয়েছে, তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে আটকো সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে। 

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর ও সময় টিভির টকশো অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গত আট আগস্ট দলীয় এ সিদ্ধান্তের কথা জানান। 


একাত্তর/আরবি 

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর