রোহিঙ্গাদের ফেরত পাঠানোই বাংলাদেশের লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৯:০৯ পিএম

রোহিঙ্গা অনুপ্রবেশের ছয় বছর আজ। টেকনাফে এখন স্থানীয় জনগণের চেয়ে রোহিঙ্গার সংখ্যাই বেশি। প্রত্যাবাসনের আশ্বাসে কেটে গেছে একবছর। কিন্তু একজন রোহিঙ্গাও নিজ দেশে ফিরতে পারেনি। বরং পশ্চিমাদের চাপ আছে বাংলাদেশেই রোহিঙ্গাদের কাজ দিয়ে স্থায়ী আবাসন গড়ার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই বাংলাদেশের লক্ষ্য।

শুক্রবার মিয়ানমার থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু বাংলাদেশে পালিয়ে আসার ছয় বছর পূর্ণ হলো।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসাত্মক অভিযান শুরু করে পুরো গ্রাম জ্বালিয়ে দেয়, লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। যা আন্তর্জাতিক আইনের অধীনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

বিশ্বের বৃহত্তম শরণার্থী বন্দোবস্তের মানবিক অবস্থার অবনতি হওয়ায় এই দীর্ঘায়িত সঙ্কট ঘিরে চ্যালেঞ্জগুলো ক্রমাগত বাড়ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এখন রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং অন্যান্য ধরনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উপকৃত করতে সহায়তা করার আহবান জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, কোন কোন দেশ, বা কোন প্রতিষ্ঠান আমাদের সুপারিশ করছে- যে ওদেরকে ফেরত পাঠিয়েন না। না পাঠিয়ে তাদের ট্রেনিং দিয়ে আপনাদের সাথে যুক্ত করে নেন।

আরও পড়ুন:

বাংলাদেশ এখনো প্রত্যাবাসনের প্রত্যাশাতেই অনড় রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ৭০, ৮০ ও ৯০ দশকেও রোহিঙ্গারা এসেছিলো। আবার চলেও গেছেন। মায়ারমারে তখনও সেনাবাহিনী ছিলো।

মিয়ানমার অবশ্য শুরু থেকেই ফেরত নিতে চাইলেও নানা শর্তে তা দীর্ঘায়িত করছে।

একাত্তর/আরএ
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
বিদায়ী ফ্যাসিস্ট সরকারের চরম উদাসীনতা, ক্ষমতায় টিকে থাকার আকাঙ্ক্ষা এবং নোবেল পুরস্কারের মোহের কারণেই রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর