সাইবার আইন: মতামত নেবে সংসদীয় কমিটি

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৯:১৫ পিএম

অপরাধ ঘটার সময় যে আইন বলবৎ ছিল সে আইনেই বিচার ও সাজার বিধান থাকলেও, সাইবার নিরাপত্তা আইনের ক্ষেত্রে কী হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, সাইবার নিরাপত্তা আইন নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আসা মতামতও আমলে নেয়া হবে।

মন্ত্রিসভায় সাইবার সিকিউরিটি আইনটির চূড়ান্ত অনুমোদনের একদিন পর মঙ্গলবার এর খুঁটিনাটি ব্যাখা দিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, অপরাধ ঘটার সময় যে আইন বলবৎ ছিলো সেই আইনেই সাজার বিধান আছে সংবিধানে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে চলমান সাজা কিভাবে সাইবার নিরাপত্তা আইনের আওতায় করা যায়, তা নিয়ে চিন্তা ভাবনা চলছে বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘আগের মামলাগুলো ডিজিটাল নিরাপত্তা আইন অনুসারেই চলবে- সাইবার নিরাপত্তা আইনের মধ্যে এ কথাটা উল্লেখ আছে। তবে ওই সব মামলার সাজা কীভাবে কম দেয়া যায়, সেই চিন্তাভাবনা করা হচ্ছে ।

বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন হচ্ছে। তবে নতুন আইন নিয়েও উদ্বেগ রয়েছে সাংবাদিক ও অধিকারকর্মীদের। প্রস্তাবিত আইনের খসড়া উপর অংশীজনদের মতামতও নেয়া হনি।

চারটি ধারা জামিন অযোগ্য রেখে অনুমোদিত সাইবার নিরাপত্তা আইনের প্রস্তাব এখন সংসদে উত্থাপিত হবে। বিল আকারে কোনো আইন সংসদে উত্থাপন হওয়ার পর তা সাধারণত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সাইবার নিরাপত্তা আইনের খসড়ার উপর সবার মতামত দিতে তা তথ্য প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে রাখা হয়েছিল। ১০ দিনের মধ্যে যেসব পর্যবেক্ষণ এসেছে, তা এক করে সেগুলোও সংসদীয় স্থায়ী কমিটিতে দেয়া হবে বলে জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৩৫ অনুচ্ছেদে পরিস্কারভাবে লেখা আছে, অপরাধ করার সময় যে আইন বলবৎ ছিল সে আইনেই বিচারকার্য হবে এবং সেই আইনে যে সাজা ছিল সেই সাজাই দিতে হবে। ৩৫ অনুচ্ছেদে একটা কথা আছে সেটা হচ্ছে যদি নতুন আইন যেটা করা হচ্ছে ওটার পরিবর্তে সেখানে যদি সাজা অধিক হয় তাহলে সে সাজাটা দেয়া যাবে না। পুরোনো আইনে অর্থাৎ যে আইনে সে অপরাধ করেছে অথবা যে আইন বলবৎ ছিল অপরাধ করার সময়, সেই আইনে যে সাজা আছে তাকে সেই সাজাই দিতে হবে।

আনিসুল হক বলেন, এখানে আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি। ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা যদি ২১ ধারা ধরি, এই ধারায় ডিজিটাল নিরাপত্তা আইনে ১০ বছর সাজা। নতুন আইনে অর্থাৎ সাইবার নিরাপত্তা আইনে বলা হচ্ছে পাঁচ বছর। তাহলে বিজ্ঞ আদালত যখন এই আইন পাস হওয়ার আগে ডিজিটাল নিরাপত্তা আইন বলবৎ থাকার সময় যে অপরাধ হয়েছে তাহলে তিনি সংবিধান মতে এই ১০ বছর সাজা কিন্তু দিতে পারেন। আমরা সেখানে যাতে সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয়, এমন একটা ব্যবস্থা করতে চাচ্ছি।

মন্ত্রী বলেন, সংসদীয় স্থায়ী কমিটিতে অবশ্যই অংশীজনদের ডেকে আলাপ-আলোচনা করা হবে, সেটা হবে। আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন। আলোচনার করার যে কথা, সেটা আলোচনা করা হবে। যারা এখানে তাদের বক্তব্য জানাতে চাচ্ছেন, তাদেরকে স্ট্যান্ডিং কমিটির সামনে গতবারের মতো বক্তব্য দেয়ার সুযোগ আমরা করে দেব।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার মামলাটি বিচারাধীন থাকার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি আইনমন্ত্রী।

তারেক রহমানের মামলায় আদালতের মর্যাদা ক্ষুণ্ণ না করতে, সব পক্ষের প্রতি আহবান জানান আইনমন্ত্রী।

একাত্তর/কেএসএইচ
সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
দেশে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে আরও ১২টি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ সিস্টেম চালু করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ১৬টি জেলায় এই প্রযুক্তিভিত্তিক সেবা...
জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও বিচারপতিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সর্বজনীন মতামতের আলোকেই সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর