ধর্মঘট প্রত্যাহার, পেট্রোল পাম্পে তেল বিক্রি চলবে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ পিএম

ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্পগুলোর মালিক সমিতি। রোববার রাতে রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কার্যালয় অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি সৈয়দ সাজিদুল করিম কাবুল।

তিনি জানান, বৈঠকে তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেট্রোল পাম্প মালিকদের সব ধরনের দাবি-দাওয়া পূরণের ব্যাপারে ২৯ আগস্ট বৈঠকে দেয়া বিপিসির আশ্বাসের অগ্রগতি দেখেছেন। এজন্য তারা সেই পর্যন্ত ধর্মঘট বাদ দিয়ে তাদের কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।

তেলের দামের কমিশন বাড়িয়ে ৭ শতাংশ করা ও দাম নির্ধারণসহ ৩ দফা দাবিতে রোববার সকাল থেকে ডিপো থেকে তেল নেয়া বন্ধ করে তারা।

ফলে দেশের বিভিন্ন ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ দিনভর বন্ধ ছিলো। পেট্রোল পাম্পগুলোতে বিক্রি হলেও তেলের সংকট দেখা দেয় অনেক এলাকায়।

এর আগে বিজ্ঞপ্তি দিয়ে ধর্মঘট প্রত্যাহার করেছিলো মালিকপক্ষের আরেকটি অংশ।

একাত্তর/আরএ
দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হয়েছে। পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন বুধবার  বিকেলে রাজশাহী বিভাগীয় সভাপতি ও বগুড়া জেলা...
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে।
চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পূরণের আশ্বাসে সারাদেশে চলা পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। 
সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। কোনো ব্যক্তি বেআইনি ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর