সের্গেই ল্যাভরভ বিকেলে ঢাকায় আসছেন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন। স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর।

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছে সের্গেই ল্যাভরভ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বসবেন দ্বিপক্ষীয় বৈঠকে। পরদিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ল্যাভরভ। 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সের্গেই ল্যাভরভ ঢাকা সফরের সময় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন।

এছাড়া আলোচনায় গুরুত্ব পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এবং এর প্রভাব ও রোহিঙ্গা ইস্যু । 

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাবেন ল্যাভরভ।  

সের্গেই ল্যাভরভ ঢাকায় আসছেন ইন্দোনেশিয়া থেকে। জাকার্তাতে ১৮তম ইস্ট এশিয়া সম্মেলনে যোগদান শেষে তিনি রওনা হবেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

আরবিএস  
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর