টেলিভিশন কর্মীদের অধিকার সুরক্ষার দাবিতে হলো বিজেসি সম্মেলন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ পিএম

টেলিভিশন কর্মীদের জন্য নেই বেতন কাঠামো বা চাকরি সুরক্ষার কোনো আইনি ব্যবস্থা। এই অবস্থায় জনস্বার্থ সাংবাদিকতা ও সাংবাদিকতার সুরক্ষা স্লোগান নিয়ে অনুষ্ঠিত হলো ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসির সম্প্রচার সম্মেলন।

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় আইন করা প্রয়োজন, সরকার সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার বিজেসির সম্প্রচার সম্মেলনে মন্ত্রী একথা বলেন। সাংবাদিক নেতারা টেলিভিশন কর্মীদের বেতন ভাতা ও অধিকার সুরক্ষার দাবি জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এর থেকে মুক্তির উপায় হলো প্রাতিষ্ঠানিক গণমাধ্যম। তারা জানান, সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় সবার নীচে।

গ্লোবাল টিভির প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘আজ আমাদের কোনো আইন আমাদের পক্ষে দাঁড়ায় না। সেটা নাই বলেই আমরা আমাদের কর্মীদের করুণ চেহারা প্রতিদিনি দেখতে পাই। তাদের বেতন অনিয়মিত। বোনাস নাই, গ্রাচুয়িটি নাই। রাষ্ট্রকে ডিফাইন করতে হবে, গণমাধ্যমকে আসলে তারা কোন জায়গায় দেখতে চায়।

একাত্তর টিভির বার্তা প্রধান ও বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ বলেন, ‘সারা পৃথিবী জুড়ে বড় বড় সরকার পরিবর্তন করে হয়ে গেছে। বড় বড় ভুল জনগণ সঠিক বলে বিবেচনা করছে। কারান সেখানে গুজব, মিসইনফরমেশন দিচ্ছে। মানুষ সেগুলো বিশ্বাস করছে। এর বিরুদ্ধে যদি আপনি লড়দে চান, তাহলে গণমাধ্যমকে লাগবে।  

এসময় সাংবাদিকরা বলেন গণমাধ্যমের সুরক্ষা চাইলে বেতন ভাতা ও চাকরি নিশ্চয়তার জন্য অবশ্যই আইনি সুবিধা নিশ্চিত করতে হবে।

জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘মালিকের বিরুদ্ধে লড়াই করবেন? আপনারাতো কোম্পানির কর্মচারী। ব্রডকাস্ট জার্নালিস্ট যারা তারাতেকা সাংবাদিক না। কোনো আইনি সুরক্ষা নাই। সেজন্য আমরা সংবাদমাধ্যম কর্মী আইনটা চাই। 

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার সাংবাদিকদের পক্ষের শক্তি।

তিনি বলেন, ‘সমস্যাগুলি সমাধান করে এমন একটা আইন প্রণয়ন করা হোক যেখানে আপনাদের স্বার্থ রক্ষা হয়। আমি এবং আমার সরকার আপনাদের সুরক্ষার ব্যাপারে কিন্তু আপনাদের পক্ষে। অন্য কারও পক্ষে নয়।

অনুষ্ঠানে বেতন-ভাতা, চাকরির সুরক্ষা, গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন সুবিধা নিশ্চিতের দাবি করেন সাংবাদিক নেতারা।

বিজেসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজার সভাপতিত্বে এবং একাত্তর টিভির সম্পাদকীয় প্রধান নূর সাফা জুলহাস ও জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় সম্মেলনের দুটি সেশনে অধ্যাপক ড. শফিউল আলম, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা, ডিবিসির সম্পাদক প্রণব সাহা, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খানসহ অন্যরা বক্তব্য রাখেন।

কেএসএইচ
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে আসার রায়ে জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ...
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর