হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে: তথ্যমন্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পিএম

দেশে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই মতো সরকার গঠনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তবে ওই প্রচেষ্টা সফল হবে না বলেও জানিয়েছেন তিনি। 

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক সমাবেশে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না।’ 

আর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক অথবা না করুক নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবেও বলেও জানিয়েছেন আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক। 

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ প্রশ্ন তোলেন, ইসরায়েল ও বিশ্বের মানবতা লঙ্ঘনকারী অন্যান্য দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেন? 

গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপে পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটি।

এই নিষেধাজ্ঞার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকার ও বিরোধীদলীয় নেতাকর্মীরা থাকবেন বলে ইউএস স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে।

ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গ এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।  

 

আরবি 
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে ভুয়া খবর ও...
মূলধারার গণমাধ্যমকর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যে কোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবিলায় বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...
‎তরুণদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ ও সচেতন করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্ক নির্দেশনা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর